দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগি পুড়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তা ছাড়া নাশকতা নাকি অন্য কারণে ট্রেনটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটির বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, ‘২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ওই বগিতে কে বা কারা আগুন দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’
কেএম